• ২৪শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১০ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরগুনার বামনায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৮১ তম মৃত্যুবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ৬, ২০২২, ১২:৪২ অপরাহ্ণ
বরগুনার বামনায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৮১ তম মৃত্যুবার্ষিকী পালিত

মাসুদ রেজা (ফয়সাল)
বামনা(বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার বামনা আর এন কিন্ডার গার্ডেন এর আয়োজনে বিশ্বকবি রবিন্দ্রনাথ ঠাকুরের ৮১ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আজ শনিবার সকালে আর এন কিন্ডার গার্ডেন স্কুল মিলনায়তনে বিদ্যালয়ের ক্ষুধে শিক্ষার্থী ও অভিভাবকরা কবিগুরুর প্রায়ান দিবসে বিভিন্ন পরিবেশনায় অংশ নেন।
মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে কবি গুরুর জীবনী ও কর্ম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কৃষিবিদ জিএম আলম এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, আর এন কিন্ডার গার্ডন পরিচালক পরিমল চন্দ্র কর্মকার, সাবেক ভাইস চেয়ারম্যান নাজমুন্নাহার নাজু, অবসর প্রাপ্ত শিক্ষক বীরেন্দ্রনাথ হাওলাদার, পল্লিবিদ্যুত সাব স্টেশন ইনচার্জ স্বপন কুমার, উদ্দিপন ম্যানেজার জনাব আলী আহম্মেদ শেখ সাংবাদিক মনোতোষ হাওলাদার প্রমুখ।
অনুষ্ঠানে বিদ্যালয়টির শিক্ষার্থীরা কবিগুরু গান ও নাচ পরিবেশন করেন।