• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিক্ষাবিদ অধ্যক্ষ গোলাম রাব্বানীর শোক সভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ৬, ২০২২, ১৩:৪৯ অপরাহ্ণ
শিক্ষাবিদ অধ্যক্ষ গোলাম রাব্বানীর শোক সভা

নীলু-মনু ট্রাস্ট ও পাবলিক লাইব্রেরি সদস্য,বাম প্রগতিশীল রাজনীতিক ও শিক্ষাবিদ অধ্যক্ষ গোলাপ রব্বানীর আকস্মিক মৃত্যুতে নীলু মনু-ট্রাস্ট ও পাবলিক লাইব্রেরির উদ্যোগে শোকসভা আজ (০৬ আগস্ট) বিকেল ৫ ঘটিকায় নীলু-মনু ট্রাস্ট পাবলিক লাইব্রেরীতে অনুষ্ঠিত হয়।
নজরুল হক নীলুর সভাপতিত্বে, কবি জামাল আজাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন,ছড়াকার তপন চক্রবর্তী বিএম কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ইমানুল হাকিম,এড.নজরুল ইসলাম চুন্নু,মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল মোতালেব হাওলাদার,এড.হিরন কুমার দাস,অধ্যক্ষ বিমল চক্রবর্তী,সংস্কৃতিজন মুকুল দাস, সহিদুল ইসলাম মিরন,অধ্যক্ষ আনিসুর রহমান খোকন,অধ্যাপক আকতার উদ্দিন,সামসুল আলম সবুজ এবং অধ্যক্ষ গোলাম রব্বানীর কন্যা রুমানা জাহান প্রমি।
বক্তারা বলেন,তিনি আজীবন আপাত মস্তক একজন প্রগতিশীল মানুষ ছিলেন,তার আকস্মিক প্রয়াণে প্রগতিশীল আন্দোলনের অপূরণীয় ক্ষতি হলো, আমরা হারিয়েছি একজন অভিভাবক এবং গুণীজনকে,তিনি তার কাজের মধ্য দিয়েই বেঁচে থাকবেন।