• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বঙ্গমাতার জন্মদিনে সেলাই মেশিন বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ৮, ২০২২, ১২:১২ অপরাহ্ণ
বঙ্গমাতার জন্মদিনে সেলাই মেশিন বিতরণ

গৌরনদী প্রতিনিধি \ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মীনি বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে বরিশালের গৌরনদীতে আলোচনা সভা, সেলাই মেশিন বিতরণ ও আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহি অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুল নাহার মেরী। বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সী, উপজেলা কৃষি কর্মকর্তা মামুনুর রহমান, প্রকৌশলী মোঃ অহিদুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবীব, গৌরনদী মডেল থানার পরিদর্শক হেলাল উদ্দিন সহ অন্যান্যরা। শেষে সাতজন অসহায় নারীকে সেলাই মেশিন ও পাঁচজনকে দুই হাজার টাকা করে অর্থ প্রদান করা হয়।