• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে যৌতুকের দাবীতে গৃহবধূকে নির্যাতন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ৮, ২০২২, ১২:০৯ অপরাহ্ণ

গৌরনদী প্রতিনিধি \ বরিশালের গৌরনদী উপজেলার নন্দনপট্টি গ্রামে যৌতুকের দাবীতে রত্মা আক্তার (২০) নামের এক গৃহবধুকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রবিবার রাতে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার নন্দনপট্টি গ্রামের।
সোমবার দুপুরে নির্যাতিতা গৃহবধুর পিতা দেলোয়ার সরদার অভিযোগ করে বলেন, গত তিন বছর পূর্বে নন্দনপট্টি গ্রামের ইয়াকুব আলী সরদারের ইরাক প্রবাসী ছেলে আরিফ সরদারের সাথে রতœার পারিবারিক ভাবে বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে একটি পুত্র সন্তান রয়েছে। বিয়ের পর থেকে শশুড় বাড়ির লোকজন যৌতুকের দাবীতে রত্মাকে শারিরিকভাবে নির্যাতন করে আসছিলো। মেয়ের সুখের কথা চিন্তা করে এরই মধ্যে তিনি (দেলোয়ার) মেয়ে জামাতাকে দুই লক্ষ টাকা প্রদান করেছেন। তিনি আরও বলেন, সম্প্রতি ইরাক থেকে ইতালী যাওয়ার জন্য রত্মার কাছে পাঁচ লাখ টাকা দাবী করে আসছিলো মেয়ে জামাতা আরিফ সরদার। সেই টাকা দিতে অস্বীকার করায় গত শুক্রবার রত্মার উপর অমানুষিক নির্যাতন চালায় শাশুরীসহ পরিবারের সদস্যরা। হাসপাতালে চিকিৎসাধীন গৃহবধু রত্মা আক্তার জানান, যৌতুকের জন্য শাশুড়ী সুফিয়া বেগম, ভাশুরের স্ত্রী টুলু বেগম ও তার ছেলে রাতুল সরদার আমাকে বেধরক পিটিয়ে গুরুত্বর আহত করে। এ ব্যাপারে গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন জানান, অভিযোগের তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলমান রয়েছে।