মাসুদ রেজা ফয়সাল
বামনা (বরগুনা) প্রতিনিধি।
০৮ আগস্ট, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২ তম জন্মদিন আজ। বেলা ১১ঃ০০ ঘটিকায় বামনা উপজেলা পরিষদ এর সভাকক্ষে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন সম্পর্কে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলার রাখাল রাজা, এদেশের মানচিত্রের স্থাপতি, ফিদেল কাস্ত্রোর ভাষায় “হিমালয়সম ব্যক্তিত্ব”, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ১৯৩০ সালের ৮ আগস্ট আজকের দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। স্বামী শেখ মুজিবুর রহমান তাঁর চাচাতো ভাই ছিলেন। শেখ ফজিলাতুন্নেছার ডাকনাম ছিল রেনু।
বেগম মুজিব সম্পর্কে একটি সাক্ষাৎকারে বঙ্গবন্ধু বলেছেন- ‘আমার স্ত্রীর মতো সাহসী মেয়ে খুব কমই দেখা যায়। আমাকে যখন পিন্ডির ফৌজ বা পুলিশ এসে জেলে নিয়ে যায়, আমার ওপর নানা অত্যাচার করে, আমি কবে ছাড়া পাব বা কবে ফিরে আসব ঠিক থাকে না, তখন কিন্তু সে কখনো ভেঙে পড়েনি। আমার জীবনের দুটি বৃহৎ অবলম্বন। প্রথমটি হলো আত্মবিশ্বাস, দ্বিতীয়টি হলো আমার স্ত্রী আকৈশোর গৃহিণী।’
জনবান্ধব, মানবিক ও সরকারের উন্নয়ন কর্মকান্ড শতভাগ নিশ্চিত ও এ বিষয়ে জিরো টলারেন্স এমনই নির্বাহী কর্মকর্তা বিবেক সরকারের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন জনাব মোশারফ হোসেন জমাদ্দার, ভারপ্রাপ্ত সভাপতি উপজেলা আওয়ামীলীগ বামনা, বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা রুমি খানম, যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম সারওয়ার, শিক্ষা কর্মকর্তা ওমর ফারুক, মহিলা বিষয়ক কর্মকর্তা জাফরিন জাহান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বশির আলম সহ সাংবাদিক ও অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ৯২ তম জন্মদিন পালিত হয়। অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন, উপজেলা সমবায় অফিসার সমীর চন্দ্র।
বামনা উপজেলার বারবার নির্বাচিত সুযোগ্য জনপ্রিয় উপজেলা চেয়ারম্যান সাইতুল ইসলাম লিটু মৃধা শারিরীক অসুস্থতার জন্য বর্তমানে ঢাকায় অবস্থান করায় অনুষ্ঠানে না থাকতে পেরে তিনি মুঠো ফোনে দুঃখ প্রকাশ করেন।
আলোচনায় বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৪ বছরের জেল জীবন, ৬ দফা আন্দোলন, ৭ ই মার্চের ভাষণ, মহান মুক্তিযুদ্ধ- এসকল সংগ্রাম, আন্দোলনে, দুঃসময়ে মুজিব পরিবার, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ব্যক্তিমুজিবের পাশে থেকে সর্বদা সাহস, প্রেরণা যুগিয়েছেন এই মহীয়সী নারীর উল্লেখযোগ্য কর্মকান্ড তুলে ধরা হয়। এছাড়া সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড নিয়ে আলোচনা করেন। পাশাপাশি প্রোপাগান্ডায় সাধারণ জনগণকে বিভ্রান্ত না হওয়ার জন্য বলা হয়।
আলোচনা শেষে অসহায়, স্বামী পরিত্যাক্তা, বিধবা, দুঃস্থ, আশ্রিত, নির্যাতিত এমন এমন ৬ জন নারীকে স্বাবলম্বী করার লক্ষ্যে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের মাধ্যমে সেলাই মেশিন তুলে দেওয়া হয়।