• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

হিজলায় ডাকাতি মামলার আসামী ইয়াবা ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ৮, ২০২২, ১৫:০৭ অপরাহ্ণ

হিজলা প্রতিনিধিঃ বরিশালের হিজলা উপজেলায় ডাকাতি মামরার আসামী ইয়াবা ব্যবসায়ী সহ পুলিশের হাতে আটক।জানাযায় উপজেলার ধুলখোলা ইউনিয়নের মাটিয়ালা গ্রামের আন্তজেলা ডাকাত রত্তন রাড়ী(ওরফে বোবা রত্তনের) ছেলে উজ্জল রাড়ী (২৫) ও তার ইয়াবা বিক্রির সহযোগী হাসিম মাঝি (২২)ও মোঃ জামাল ফকির(৩০) কে ৯৫ পিচ ইয়াবা সহ আটক করা হয়।গত কাল রবিবার রাত অনুমানিক সাড়ে ১১ টার দিকে উপজেলার হিজলা গৌরবদী ইউনিয়নের চরাগাও গ্রামের খাল পাড়ে নাছির বেপারী আখ ক্ষেত ইয়াবা বিক্রির সময় হাতেনাতে আটক করে।হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইউনুস মিয়া জানায় গোপন সংবাদেও ভিত্তিতে উপপরিদর্শক সোহরাব সহকারী উপপরিদর্শক মোঃ মিজানুর রহমান,সাইফুল ইসলাম সুমন,সরিফুল ইসলাম সহ একটি চৌকস ফোর্স তাদের ধরতে সক্ষম হয়।তিনি আরো জানায় রত্তন রাড়ীর ছেলে নামে একাধিক চুরি ও ডাকাতির মামলা রয়েছে।তাই তাদের বিরুদ্ধে মামলা দিয়ে জেল হাজতে প্রেরন করা হবে।