আব্দুল্লাহ,জেলা প্রতিনিধি :আসামী মোঃ আমজাদ মোল্যা(৪০), পিতা-মৃত কোরাইশ মোল্যা @ কুশো মোল্যা , গ্রাম- বালিয়াডাঙ্গা, থানা- অভয়নগর, জেলা -যশোর ইং- ০৭/০৮/২০২২ তারিখ বিকাল অনুঃ ০৫:২০ ঘটিকা হতে রাত্র অনুঃ ১০:৩০ ঘটিকার মধ্যে যেকোন সময় ভিকটিম নাঈমা খাতুন (০৮) কে লোভ দেখিয়ে অভয়নগর থানাধীন বালিয়াডাঙ্গা গ্রামস্থ জনৈক শফি কামাল এর ঘেরের দক্ষিণপাড়ে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে মেরে ফেলে মৃতদেহ শফি কামাল এর ঘেরের দক্ষিণপাড় সংলগ্ন বিলের কচুরিপানা ধাপের নীচে লুকিয়ে রাখে।
এই ঘটনা সংক্রান্তে ভিকটিম মৃত নাঈমা খাতুন এর পিতা মোঃ মনিরুল বিশ্বাস (৪৫), পিতা- মোঃ আফছার আলী বিশ্বাস, সাং- বালিয়াডাঙ্গা, থানা- অভয়নগর, জেলা- যশোর বাদী হয়ে এজাহার দিলে অভয়নগর থানার মামলা নং-১০/১৮৪, আজ০৯/০৮/২০২২; তারিখ ধারা- ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ এর ৯(২) তৎসহ ২০১ পেনাল কোড রুজু হয়।
যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম মহোদয় এবং অতিরিক্ত পুলিশ সুপার “খ” সার্কেল, যশোর মহোদয়ের সঠিক দিক নির্দেশনায় অভয়নগর থানার অফিসার ইনচার্জ, জনাব এ কে এম শামীম হাসান মহোদয়ের নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ)/ মোঃ আকরাম হোসেন অদ্য ০৯/০৮/২০২২ তারিখ রাতে বালিয়াডাঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ আমজাদ মোল্যা(৪০), পিতা-মৃত কোরাইশ মোল্যা @ কুশো মোল্যা , গ্রাম- বালিয়াডাঙ্গা, থানা- অভয়নগর, জেলা -যশোর’কে গ্রেফতার করা হয়। আসামীকে বিচারের নিমিত্তে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।