উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে মেজর এম এ জলিল হাফেজি ও নূরানী মাদ্রাসায় উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু’র পিতা-মাতার নামে ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১০ আগষ্ট) বেলা ১২ টায় জায়েদা মোকসেদ ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু। এসময় উপস্থিত ছিলেন মেজর এমএ জলিল মাদ্রসার মুহাতামিম মাওলানা আব্দুল হক, হাফেজ মিজানুর রহমান, মাদ্রাসা কমিটির সদস্য রফিকুল ইসলাম, নুরুল ইসলাম সিকদার, মুকিম মাষ্টার, রুপক সিকদার প্রমুখ।ভবনটি উপজেলা পরিষদের চেয়ারম্যানের ব্যক্তিগত অর্থায়নে তার মাতা-পিতা জায়েদা-মোকসেদ এর নামে ভবনটি নির্মাণ করার কাজ শুরু করা হয়েছে।