• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে ইমাম হত্যা মামলায় তিন আসামীর যাবজ্জীবন ও ২ আসামীর বিভিন্ন মেয়াদে সাজা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ১০, ২০২২, ১০:০৪ পূর্বাহ্ণ
গোপালগঞ্জে ইমাম হত্যা মামলায় তিন আসামীর যাবজ্জীবন ও ২ আসামীর বিভিন্ন মেয়াদে সাজা

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে মসজিদের ইমাম ওয়াদুদ খান ওরফে জিন্নাত খান হত্যা মামলায় তিন আসামীকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ এবং অপর দুই আসামীকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে আদালত। এছাড়া এ মামলার অপর ১২ আসামীকে খালাস দেয়া হয়েছে।

আজ বুধবার (১০ আগস্ট) দুপুরে আসামীদের উপস্থিতিতে এ রায় প্রদান করেন গোপালগঞ্জ অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচার মো: আব্বাস উদ্দীন।

নিহত ওয়াদুদ খান ওরফে জিন্নাত খান চাওচাপূ্র্বপাড়া জামে মসজিদের ইমাম ছিলেন।

যাবজ্জীবন কারাদন্ডাদেশপ্রাপ্ত আসামীরা হলেন, হায়দার মোল্যা (৬২) ইউনুস মোল্যা (৩৫) ও হিটলার মোল্যা (৩২)। বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত অপর দুই আসামী হলেন, এক বছরের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত আক্তার মোল্যা (২৭) ও ছয় মাসের কারাদন্ডপ্রাপ্ত সাগর মোল্যা (৩০)।

মামলার বিবরণে জানাগেছে, ২০১৬ সালের ৮ জুলাই সকালে মুকসুদপুর উপজেলার বাটিকামারী ইউনিয়নের চাওচাপূর্ব পাড়া গ্রামের মসজিদের ইমাম ওয়াদুদ খান ওরফে জিন্নাত খান তার বাড়িরপাশের পুকুরে মাছ ধরছিলেন। এসময় সাজাপ্রাপ্ত আসামীরা পুকুরের মালিকানা দাবি করে মাছ শিকারে বাঁধা দিলে বাকবিতন্ডার হলে আসামীরা তাকে কুপিয়ে এবং পিটিয়ে মারাত্মক জখম করে। পরে তাকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ছেলে মো: আলীম খান বাদী হয়ে ১৭ জনকে আসামী করে মুকসুদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানীর পর আজ দুপুরে ওই মামলার আসামী হায়দার মোল্যা, ইউনুস মোল্যা, ও হিটলার মোল্যাকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ এবং প্রত্যেককে ৫০ হাজার টাকা কের জরিমানা করা হয়।

এছাড়া মামালার অপর আসামী আক্তার মোল্যাকে এক বছর ও সাগর মোল্যাকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। অপর দিকে এমামলার অপর ১২ আসামীকে খালাসেলর আদেশ দেন আদালত।

বাদীপক্ষের মামলা পরিচালনা করেন এপিপি এ্যাডভোকেট মো: শহিদুজ্জামান খান এবং আসামী পক্ষের মামলা পরিচালনা এ্যাডভোকেট ফজলুল হক খান খোকন ও মো: আবু তালেব শেখ। #