স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১০ আগস্ট) সকারে গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এ প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার মো: খলিলুর রহমান।
জেলা প্রশাসক শাহিদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় পুলিশ সুপার আয়েশা সিদ্দীকা, জেলা আওয়্মী রীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারন সম্পাদক মাহাবুব আলী খানসহ বিভিন্ন সরকারী দপ্তরের প্রধানগণ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন মসজিদে কোরআনা খতম, বিভিন্ন স্থানে ভিডিও ডকুমেন্টারী প্রদর্শণ, বিভিন্ন প্রতিষ্ঠানে জাতীয় শোক দিবস উপলক্ষে শোক দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠানসহ প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সম্ভাব্য টুঙ্গিপাড়া সফর উপলক্ষে হেলিপ্যাড প্রস্তুত, নিরাপত্তা ব্যবস্থা এবং অতিথিদের কোভিড টেষ্টের যাবতীয় প্রস্তুতি সম্পর্কে আলোচনা করা হয়। #