• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ধর্মপাশা উপজেলা প্রেস ক্লাবে টিভি উপহার দিলেন ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা.মো. টিটো মিঞা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ১০, ২০২২, ১৬:১৭ অপরাহ্ণ
ধর্মপাশা উপজেলা প্রেস ক্লাবে  টিভি উপহার দিলেন ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা.মো. টিটো মিঞা

মোবারক হোসেন রুবেল, ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি যাবতীয় নীতিমালা মেনে পত্রিকা বা অনলাইন পোর্টালে সাংবাদিকদেরকে বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপন করা ও সুসাংবাদিকতার ধারা বজায় রাখার আহবান জানিয়ে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকদের জন্য একটি ৩২ইঞ্চি এলইডি টিভি উপহার দিয়েছেন ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ ও স্বনামধন্য ডা. মো. টিটো মিঞা। ওই ডাক্তারের বাড়ি ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের উত্তরবীর গ্রামে। আজ বুধবার (১০আগস্ট) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ডা. মো. টিটো মিঞার পক্ষে ধর্মপাশা উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মো. এনামুল হক এনামের কাছে এই এলইডি টিভিটি হস্তান্তর করেন উপজেলার বাদশাগঞ্জ পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.নজরুল ইসলাম। এ সময় সেখানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক প্রথম আলো পত্রিকার ধর্মপাশা উপজেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক সালেহ আহমদ, উপজেলা প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক এইচ কে সোহান, আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের ধর্মপাশা উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক শামছুল হুদা বাবু, ধর্মপাশা সরকারি কলেজ শাখা ছাত্রলীগ নেতা বাঁধন সরকার প্রমুখ।