• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

হিজলায় কোটি টাকার চিনির কার্গো মেঘনা নদীতে ডুবেছে।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ১০, ২০২২, ১৩:৫৬ অপরাহ্ণ
হিজলায় কোটি টাকার চিনির কার্গো মেঘনা নদীতে ডুবেছে।

হিজলা প্রতিনিধি।।

বরিশালের হিজলা উপজেলা সংলগ্ন মেঘনায় ডুবোচরের উঠে ৩ হাজার ৭ শত ২০ বস্তা চিনিবোঝাই একটি কার্গো ডুবে গেছে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে হিজলার কাইছমা বাজারের খেয়াঘাট সংলগ্ন মেঘনায় কার্গোটি ডুবে যায়। হিজলা নৌ পুলিশের পরিদর্শক বিকাশ চন্দ্র দে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

বলগেটের মাষ্টার আবুল হাশেম জানান, ওই নৌযানে ফ্রেশ কোম্পানীর ৩ হাজার ৭২০ বস্তা (প্রতি বস্তায় ৫০ কেজি) চিনি ছিল। ভোলায় ফ্রেশ কোম্পানীর ডিলার হোসেন ট্রেডার্স নামক একটি ব্যবসা প্রতিষ্ঠানে চিনি নিয়ে যাচ্ছিলেন তারা।
মঙ্গলবার বেলা ১২টার দিকে তারা নারায়নগঞ্জের সোনারগাঁও থেকে ভোলার উদ্দেশ্যে রওনা হন। রাতে চাঁদপুরে অবস্থান করে ভোরে বেলা কার্গোটি যাত্রা শুরু করেন। সকাল সাড়ে ৯টার দিকে মেঘনার কাইছমার ঘাট এলাকা অতিক্রম করার সময় ডুবোচরের ওঠে বালুর চাপে কার্গোটি তলা ফেটে ডুবে যায়।

জেলেরা বিভিন্ন ট্রলার দিয়ে ২৫০ বস্তা উদ্ধার করলেও ধীরে ধীরে জোয়ারের পানি বৃদ্ধি কার্গোটি তলিয়ে যায়।

হোসেন ট্রেডাস এর স্বত্বাধিকারী মোঃ হোসেন জানান এই ক্ষতি কখনো পূরণ হবার নয়, চিনি সহ প্রায় তার প্রায় দেড় কোটি টাকার মালামাল ডুবে গেছে।

নৌ পুলিশের পরিদর্শক বিকাশ চন্দ্র দে জানান, ডুচোরের সঙ্গে ধাক্কা খেয়ে কার্গোটি প্রথমে অর্ধেক ডুবে যায়। পরে জোয়ারের পানি বৃদ্ধি পেলে সেটি পুরোপুরি তলিয়ে গেছে। ভাটায় জেগে ওঠলে কার্গোটি উদ্ধার করা হবে।