• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মেহেন্দিগঞ্জে ওসি’র সভা বর্জন করলেন ১৩ চেয়ারম্যান।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ১১, ২০২২, ০৭:২৯ পূর্বাহ্ণ
মেহেন্দিগঞ্জে ওসি’র সভা বর্জন করলেন ১৩ চেয়ারম্যান।

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি ঃ আজ বৃহস্পতিবার সকালে মেহেন্দিগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে ওসি’র উপস্থিতিতে আইনশৃংখলা সভা ও মাসিক সভা বর্জন করলেন ১৩ চেয়ারম্যান। সভা শুরুতেই মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম এর বিরুদ্ধে সাধারণ মানুষকে মিথ্যা দিয়ে হয়রানি ও নির্যাতনের অভিযোগ তোলেন বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যানরা। ইউপি চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, ওসি শফিকুল ইসলাম মেহেন্দিগঞ্জ থানায় যোগদানের পর থেকেই ঘুষ গ্রহণ সহ সাধারণ মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি-নির্যাতনের করে আসছে। সকল চেয়ারম্যানরা একাধিক আইনশৃংখলা সভা ও মাসিক সভায় ওসি’র এমন কর্মকান্ডের প্রতিবাদ জানালেও ওসি মোঃ শফিকুল ইসলামের কোন পরিবর্তন হয়নি। তাই আজকের মাসিক সভায় ওসি’র বিরুদ্ধে বিস্ফোরণ ঘটেছে। আজ থেকে ওসি শফিকুল ইসলামের সকল সভা বর্জনের ঘোষণা দেন উপজেলা পরিষদের দুই ভাইস চেয়ারম্যান সহ ১৩ চেয়ারম্যান। উপজেলা পরিষদ ও ইউনিয়ন চেয়ারম্যান সহ ১৯ জনপ্রতিনিধির মধ্যে ১৩ জনই ওসি’র সভা বর্জন করেছে বলে জানান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোমানা আক্তার। এবিষয়ে মেহেন্দিগঞ্জ থানার ওসি মোঃ শফিকুল ইসলামের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।