• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ডিপেন্ডেবল ইয়ূথ সোসাইটির বৃক্ষ রোপন করে আন্তর্জাতিক যুব দিবস পালন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ১২, ২০২২, ১০:০৩ পূর্বাহ্ণ
ডিপেন্ডেবল ইয়ূথ সোসাইটির বৃক্ষ রোপন করে আন্তর্জাতিক যুব দিবস পালন

আন্তর্জাতিক যুব দিবসে ডিপেন্ডেবল ইয়ূথ সোসাইটি বাকেরগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে । মূলত বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের কথা মাথায় রেখে বৃক্ষরোপন করে এই সংগঠনটি।

প্রতি বছর জাতিসংঘ আন্তর্জাতিক যুব দিবসের জন্য একটি প্রতিপাদ্য নির্বাচন করে। এই প্রতিপাদ্যের ভিত্তিতে বিশ্বের বিভিন্ন স্থানে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সম্পর্কে যুবদের মতামতও জানা যায়, তাদেরও পরামর্শ নেয়া হয়। এ বছর আন্তর্জাতিক যুব দিবসের প্রতিপাদ্য হলো “আন্তঃপ্রজন্ম সংহতি: সকল বয়সের জন্য একটি বিশ্ব তৈরি করা।” এমন যুব সমাজের কার্যকারীতার বিষয় যা বিশ্বব্যাপী প্রভাব ফেলবে।

১২ আগস্ট ২০০০ সালে প্রথম উদযাপিত হয়েছিল এই যুব দিবস। যুব দিবসের মূল উদ্দেশ্য সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ঘটনা থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে যুবকদের অংশগ্রহণ এবং মতামত আলোচনা করা।