• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রাস্তায় পড়ে থাকা অসুস্থ নারী উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ১৩, ২০২২, ১০:৩৮ পূর্বাহ্ণ

গৌরনদী প্রতিনিধি \ বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া-ছয়গ্রাম সড়কের শরিফাবাদ ত্রিমুখী নামক এলাকা থেকে রাস্তার পাশে অসুস্থ অবস্থায় পড়ে থাকা অজ্ঞাত নারী (৪৫) কে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা।
গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার বিপুল হোসেন জানান, শুক্রবার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবরপেয়ে ঘটনাস্থল থেকে মধ্য বয়স্কা ওই নারীকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। তিনি আরও জানান, উদ্ধারকৃত নারী অসুস্থ থাকায় তাৎক্ষনিক ভাবে তার পরিচয় পাওয়া যায়নি।