• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

উপকূলে সুপেয় পানির অধিকার নিশ্চিতের দাবিতে বরিশালে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ১৩, ২০২২, ০৯:১৪ পূর্বাহ্ণ
উপকূলে সুপেয় পানির অধিকার নিশ্চিতের দাবিতে বরিশালে মানববন্ধন

বরিশাল ব্যুরো
উপকূলীয় সব মানুষের সুপেয় পানির অধিকার নিশ্চিতের দাবিতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নগরীর অশ্বিনী কুমার হলের সামনে শনিবার সকালে এ্যাকশনএইড বাংলাদেশ ও প্রান্তজনের উদ্যোগে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
ক্যাব-এর সমন্বয়কারী রনজিত দত্তের সভাপতিত্বে বক্তব্য দেন র‌্যাক-এর নির্বাহী পরিচালক মজিবর রহমান খান, এন.ভি.এস.-এর নির্বাহী পরিচালক শওকত আলী বাদল, সমাজসেবক মশিউর রহমান বাবু, সিডিপি-এর সমন্বয়কারী মোঃ রাশেদ, ইব্রাহিম হামিদ মাসুম প্রমূখ।
বক্তারা বলেন, দেশের উপকূলীয় অঞ্চলে দীর্ঘদিন ধরে সুপেয় পানির সংকট। ফলে উপকূলীয় জনগোষ্টির জীবনযাপনে পানি সংকটের নেতিবাচক প্রভাব রয়েছে। প্রয়োজনের তুলনায় কম বৃষ্টিপাত, নদীর নাব্যতা হ্রাস, ভূ-গর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়া, মাটি-পানির লবণাক্ততা বৃদ্ধিসহ মানুষ সৃষ্ট কারনে এ সংকট দেখা দিয়েছে। যা তীব্র থেকে তীব্রতর হচ্ছে।  এই সংকট উত্তরণে বাঁধা হিসেবে রয়েছে রাজনৈতিক সদিচ্ছার অভাব, দুর্বল নীতি বাস্তবায়ন এবং মনিটরিং, অপ্রতুল বরাদ্দ, জবাবদিহিতার অনুপস্থিতি এবং জনঅংশগ্রহণের অভাব। তাই অবিলম্বে এসব প্রতিবন্ধকতা কাটিয়ে জনগণের জন্য সুপেয় পানি পাওয়ার অধিকার নিশ্চিতের দাবি করছি।##