গৌরনদী প্রতিনিধি : বিএনপি’র দেশ বিরোধী চক্রান্তের প্রতিবাদে বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়ায় বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শনিবার রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের মাহিলাড়া বাসষ্ট্যান্ডে ইউনিয়ন যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মোঃ মামুন মোল্লা, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন কবিরাজ, সহসভাপতি জালাল উদ্দিন সরদার, সাধারণ সম্পাদক আবুল কালাম মৃধা, মাহিলাড়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও যুবলীগ নেতা শহিদুল ইসলাম শহিদ, ইউনিয়ন যুবলীগের সহসভাপতি জিয়াউল ইসলাম রোমান সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক সিকদার মহসিন সেন্টু, যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুব মোল্লা, সাংগঠনিক সম্পাদক আলিম হোসেন খান, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আল আমিন আকন, ছাত্রলীগ নেতা রাসেদুল ইসলাম সঙ্গীত সহ অন্যান্যরা।