• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মেঘনা নদীতে পাথরবাহী বাল্কহেড ডুবি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ১৪, ২০২২, ০৯:২৪ পূর্বাহ্ণ

মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ

রোববার (১৪ আগষ্ট) বেলা সাড়ে ১২ টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান কোষ্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ কে এম শফিউল কিঞ্জল।

তিনি জানান, সাড়ে তিন টন পাথর বোঝাই এমভি রায়হান-১১ বাল্কহেডটি সিলেটের সুনামগঞ্জ থেকে ভোলার উদ্দেশ্যে যাচ্ছিলো। পথিমধ্যে বেলা সাড়ে বারোটা নাগাদ মেহেন্দিগঞ্জের উলানিয়া লঞ্চঘাট এলাকায় পৌঁছালে বৈরী আবহাওয়ার কারণে ডেউয়ের তোরে বাল্কহেডটি ডুবে যায়।

তিনি আরো বলেন, সেসময় নদীতে কোষ্ট গার্ডের টহল টিম বিষয়টি দেখে ঘটনাস্থলে গিয়ে বাল্কহেডের ৪ শ্রমিককে জীবিত উদ্ধার করে তীরে নিয়ে আসে।

কোষ্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ কে এম শফিউল কিঞ্জল জানান, উদ্ধারকৃত শ্রমিকদের হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এছাড়া পানির চাপ কমলে বাল্কহেডটি উদ্ধার করা হবে।