স্টাফ রিপোর্টার :
১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে পটু্য়াখালীর দশমিনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূরালে শ্রদ্ধা নিবেদন করেছেন দশমিনা থানা পুলিশ। সোমবার সকালে দশমিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসানের নেতৃত্বে পুলিশের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এসময় দশমিনা পুলিশ সকল পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন। পরে উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধাদের আয়োজিত কর্মসূচিতেও অংশ নেন থানা পুলিশের কর্মকর্তাসহ সদস্যরা।####