• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বামনায় জাতীয় শোক দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ১৫, ২০২২, ০৯:১৭ পূর্বাহ্ণ
বামনায় জাতীয় শোক দিবস পালিত

মাসুদ রেজা ফয়সাল
বামনা (বরগুনা)প্রতিনিধিঃ

আজ সোমবার স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। এ দিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা অর্ধনমিত অবস্থায় উত্তোলন করা হয়।
বরগুনার বামনায় উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সকাল ৯টায় বামনা উপজেলা পরিষদের অভ্যন্তরে বঙ্গবন্ধুর ম্যুারালে পুষ্পস্তবক অর্পণ করেন, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ, আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ, থানা প্রশাসন, সরকারি ডিগ্রী কলেজ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এলজিডি,সাব-রেজিষ্ট্রার, জোনাল অফিস পল্লী বিদ্যুৎ, এনজিওসহ বিভিন্ন সংঘঠনের নেতাকর্মীরা।

এর পরে সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সকল শহীদদের প্রতি দোয়া ও মোনাজাত এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার বিবেক সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বামনা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সাইতুল ইসলাম লিটু।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও বরগুনা জেলা আওয়ামীলীগের সদস্য সুভাষ চন্দ্র হাওলাদার,
বামনা উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ হারুন অর রশীদ,
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এডভোকেট কামরুজ্জামান সগীর, সিনিয়র সহ-সভাপতি মোশাররফ হোসাইন জোমাদ্দার, সহ-সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ রুমি খানম, এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন পিন্টু ও গোলাম সাব্বির ফেরদৌস তালুকদার, বামনা থানা অফিসার ইনচার্জ মোঃ বশির আলম, যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম সরোয়ার, সিনিয়র সহ সভাপতি ওমর ফারুক সাবু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুনিম তালুকদার, ছাত্রলীগর সভাপতি শাহরিয়ার গোলদার ও সাধারণ সম্পাদক মোঃ জনি প্রমূখ।