• ২৪শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১০ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

এক্যাডেমিক ভবনের জায়গায় আইটি পার্ক নির্মাণের সিদ্ধান্তে বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতির উদ্বেগ!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ১৫, ২০২২, ০৩:২৩ পূর্বাহ্ণ
এক্যাডেমিক ভবনের  জায়গায় আইটি পার্ক নির্মাণের সিদ্ধান্তে বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতির উদ্বেগ!

মোঃ রাসেল হোসেন, বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অভ্যন্তরে একাডেমিক ভবনের জায়গায় আইসিটি পার্ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষক সমিতি।

রবিবার (১৪ আগষ্ট) বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি ড. মো: কামরুজ্জামান ও সাধারণ সম্পাদক ড. মো: আবু সালেহ কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উদ্বেগ প্রকাশ করে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় একাডেমিক ভবন নির্মাণের স্থানে মাস্টার প্লান অনুযায়ী পূর্ব নির্ধারিত ।তবে বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের অনুমতি ব্যতীত বর্তমানে আইসিটি মন্ত্রণালয়ের অধিনে আইসিটি পার্ক নির্মাণের লক্ষ্যে, বিশ্ববিদ্যালয়ের ঐ স্থানে কাটাতারের বেষ্টনী দিয়ে দখল করে রাখা হয়েছে। এতেকরে মাত্র ৫৫ একর বিশিষ্ট ক্যাম্পাসের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে।

এছাড়াও, বিজ্ঞপ্তিতে উল্লিখিত পার্কের নেতিবাচক প্রভাবের কথা উল্লেখ করে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্রে এরকম বাণিজ্যিক স্থাপনা নির্মিত হলে, বিশ্ববিদ্যালয়ের স্বাতন্ত্র্যতা নষ্ট হবে। এছাড়াও একাডেমিক লেখাপড়ায় বাধাসহ বহিরাগতদের সাথে বিবাদ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি তারা বিশ্ববিদ্যালয়ের স্বাতন্ত্র্য অক্ষুণ্ণ রেখে ক্যাম্পাসের অন্য কোন উপযুক্ত স্থানে আইসিটি পার্ক নির্মাণের দাবি জানায়।