• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শুদ্ধাচার পুরস্কার পেলেন বশেমুরবিপ্রবির ৩ জন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ১৫, ২০২২, ১১:০৯ পূর্বাহ্ণ
শুদ্ধাচার পুরস্কার পেলেন বশেমুরবিপ্রবির ৩ জন

মোঃ রাসেল হোসেন, বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃকর্মক্ষেত্রে আদর্শ ও স্বীয় কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ ২০২১-২২ অর্থবছরে জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক কর্মকর্তা ও দুই কর্মচারী। তারা হলেন স্বাধীনতা দিবস হলের সেকশন অফিসার মো. মাসুম হাওলাদার, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, মুশফিকুর রহমান এবং পরিচ্ছন্নতাকর্মী পংকজ দাস।
রোববার (১৪ আগস্ট) পুরস্কার প্রদান কমিটির উপস্থিতিতে তাদের পুরস্কৃত করা হয়। এর আগে গত ৩০ জুন রেজিস্ট্রার মো. মোরাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাদের পুরস্কারের জন্য মনোনীত করা হয়। পুরস্কার হিসেবে সনদ ও এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এবারই প্রথম এ পুরস্কার দেওয়া হলো।

উল্লেখ্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রবর্তিত সরকারি কর্মচারীদের পেশাগত দক্ষতা ও সততা ইত্যাদির উপর ভিত্তি করে প্রজাতন্ত্রের কর্মচারীদের উৎসাহিত করতে জাতীয় শুদ্ধাচার পুরস্কার প্রবর্তন করা হয়েছে