• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে জাতীয় শোক দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ১৫, ২০২২, ০৭:১৯ পূর্বাহ্ণ
গৌরনদীতে জাতীয় শোক দিবস পালিত

গৌরনদী প্রতিনিধি \ শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মধ্যদিয়ে বরিশালের গৌরনদীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে জাতীয় শোক দিবস।
সোমবার সকাল দশটায় উপজেলা মুক্তিযোদ্ধা কার্যালয় চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে প্রথম শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। এরপরই উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরীর নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন ভাইস চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যানরা। পরবর্তীতে মুক্তিযোদ্ধা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। বেলা এগারটায় গৌরনদী বাসষ্ট্যানস্থ দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ হারিছুর রহমানের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এরপরই দলীয় কার্যালয়ের সামনে থেকে হাজার হাজার নেতাকর্মীরা শোক র‌্যালীতে অংশগ্রহন করেন। দুপুরে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত অডিটোরিয়ামে দোয়া অনুষ্ঠান ও গণভোজের আয়োজন করা হয়।