• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মেহেন্দিগঞ্জে শ্যালকের কোপে দুলাভাইর মৃত্যু,শ্যালক আটক।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ১৬, ২০২২, ১১:০৪ পূর্বাহ্ণ
মেহেন্দিগঞ্জে শ্যালকের কোপে দুলাভাইর মৃত্যু,শ্যালক আটক।

সঞ্জয় গুহ,মেহেন্দিগঞ্জঃ মেহেন্দিগঞ্জ উপজেলা জয়নগর ইউনিয়নের ছনখোলা গ্রামে শ্যালকের কোপে দুলাভাই কেতাব আলী (৫৫) এর মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানান, আন্দারমানিক ইউনিয়ন ৫ নং ওয়ার্ডের বাসিন্দা সিরাজ হাওলাদারের মেয়ে জামাই কেতাব আলীকে কিছুদিন পূর্বে তরগা জমি ভাগ করে দেয় শ্বশুর সিরাজ হাওলাদার। ওই তরগা পাওয়া জমিতে কেতাব আলী আজ মঙ্গলবার সকাল আনুমানিক সাড়ে ১১টার সময় ফসল চাষাবাদ করতে গেলে শ্যালক টিপু হাওলাদার বাঁধা দেয়। এসময় দুলাভাই কেতাব আলীর সাথে শ্যালক টিপু হাওলাদারের বাকবিতন্ডা হলে টিপু হাওলাদার তার হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে দুলাভাই কেতাব আলীর মাথায় কোপ দেয়। তখন মাথায় গুরুতর জখম অবস্থায় কেতাব আলী মাটিতে লুটিয়ে পরে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হিজলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এবিষয়ে কাজীরহাট থানার ওসি মোঃ যুবায়ের জানান, কেতাব আলীকে হত্যার ঘটনায় শ্যালক টিপু হাওলাদার(৪৫)কে আটক করা হয়েছে।