• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কুয়াকাটায় ৪ টি খাবার রেস্তোরায় ৮০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ১৬, ২০২২, ১১:৫৭ পূর্বাহ্ণ
কুয়াকাটায়  ৪ টি খাবার রেস্তোরায় ৮০ হাজার টাকা জরিমানা

কুয়াকাটা প্রতিনিধি।।
কুয়াকাটায় ৪টি খাবার রেস্তোরার ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদেরকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৬ আগস্ট ) সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত কুয়াকাটা পৌর শহরের বিভিন্ন পয়েন্টের। খাবার হোটেলে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

এসময় খাবার হোটেল আল-মদিনা ৩০ হাজার , হোটেল যমুনা ২০ হাজার, হোটেল জয় ১০হাজার টাকা ও হোটেল বৈশাখীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

কুয়াকাটা ভ্রমণে আসা পর্যটকদের পঁচা এবং বাসী খাবার সরবরাহ করার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারায় খাবার হোটেল গুলোকে এই জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ছেন মং রাখাইন ও কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের এস আই রিপন আহম্মেদের টিম।
এসময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট ছেন মং রাখাইন গনমাধ্যমকে বলেন, কুয়াকাটায় পর্যটক সেবার মান নিশ্চিত করতে এ অভিযান অব্যাহত থাকবে।