• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরগুনায় ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ এএসপি মহরমকে বহিস্কারের দাবীতে বামনায় প্রতিবাদ মিছিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ১৬, ২০২২, ১৪:৪৬ অপরাহ্ণ
বরগুনায় ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ এএসপি মহরমকে বহিস্কারের দাবীতে বামনায় প্রতিবাদ মিছিল

বামনা(বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনা ১ আসনের সংসদ সদস্য প্রবীন রাজনীতিবিদ এ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু’র সাথে অসৈজন্যমূলক আচারণ করায় অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলীকে বহিস্কারের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বামনা উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন এর নেতৃবৃন্দ।
আজ মঙ্গলবার(১৬ আগষ্ট) সন্ধ্যার পরে উপজেলার গোলচত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষীণ করে পুনরায় গোলচত্ত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন, বামনা উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সাইতুল ইসলাম লিটু, সহ-সভাপতি মোশাররফ হোসেন জমাদ্দার, যুগ্ম সাধারণ সম্পাদক জসীম উদ্দিন পিন্টু, সাংগঠনিক সম্পাদক চৌধূরী কামরুজ্জামান সগির, যুবলীগ সভাপতি সাইফুল ইসলাম সারওয়ার, ছাত্রলীগ সভাপতি মোরর্শেদ শহরিয়া গোলদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এর আগে গত ১৫ আগস্ট সোমবার দুপুরে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু স্মৃতি কমপ্লেক্সে ফুল দিতে যান জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে ফেরার সময় শিল্পকলা অ্যাকাডেমির সামনে পৌঁছলে ছাত্রলীগের পদবঞ্চিত গ্রুপের সদস্যরা তাদের ওপর হামলা চালান। এতে দুই গ্রুপের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় পুলিশ ঘটনাস্থলে এসে লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।