• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে ১ হাজার কৃষককে ৩ কোটি টাকার কৃষিঋণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ১৬, ২০২২, ১২:১৪ অপরাহ্ণ
বরিশালে ১ হাজার কৃষককে ৩ কোটি টাকার কৃষিঋণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন

বরিশাল ব্যুরো
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বরিশালের ১ হাজার কৃষকের মাঝে ৩ কোটি টাকার কৃষিঋণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার মার্কেন্টাইল ব্যাংক বরিশাল শাখার সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা সেন্টার ফর রুরাল সার্ভিস সোসাইটি (সিআরএসএস) বরিশাল সদর শাখার আয়োজনে এই কৃষিঋণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
কৃষিঋণ বরিশাল সদর, আগৈলঝাড়া, নেছারাবাদ, উজিরপুর এর ধামুরা ও হারতা শাখার মাধ্যমে বিতরণ করা হচ্ছে। সদস্যরা তাদের অর্থনৈতিক উন্নয়নে কৃষি খাতে প্রবৃদ্ধির জন্য ধান চাষ, গবাদি পশু পালন, পোল্ট্রি ফার্ম, শাকসবজি চাষ, নার্সারী ও উৎপাদনমুখী কাজের উক্ত ঋণ ব্যবহার করবে। ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক’র অতিরিক্ত পরিচালক মিতা দেবনাথ। বিশেষ অতিথি ছিলেন মার্কেন্টাইল ব্যাংক’র ভিপি এন্ড হেড অফ ব্রাঞ্চ কৃষিবিদ গোলাম মাওলা, মাকেন্টাইল ব্যাংকের প্রিন্সিপাল অফিসার নুরে আলম লিমন, সিআরএসএস এর কার্যনির্বাহী সদস্য দেলোয়ারা হুসাইন, সিআরএসএস-এর সমন্বয়কারী ক্ষুদ্রঋণ যাদব চন্দ্র গুহ, বরিশাল সদর শাখার ম্যানেজার মোখলেছুর রহমান এবং সংস্থার নির্বাহী পরিচালক এডওয়ার্ড রবীন বল্লভ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিআরএসএস সংস্থার কার্যনির্বাহী পরিষদের চেয়ারম্যান জনাব ফ্লোরেন্স এ্যানেট গুপ্ত। ##