গৌরনদী প্রতিনিধি \ মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, যৌণ নিপিড়ন, বাল্য বিয়ে প্রতিরোধে সচেতনতা, সামাজিক ও রাষ্ট্রিয় দায়িত্ব পালনে শিক্ষার্থীদের করণিয় বিষয় সহ আইনের সহযোগীতা ও ব্যবহারের উপর ছাত্র-ছাত্রীদের পাঠদান করেছেন বরিশালের আগৈলঝাড়া থানার ওসি মোঃ গোলাম ছরোয়ার।
মঙ্গলবার সকালে উপজেলার সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থীদের ঘন্টাব্যাপী পাঠদান করেন ওসি। শিক্ষার্থীদের নিজ নিজ দক্ষতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে দেশের মানব সম্পদ হিসেবে নিজেদের গড়ে তুলতে শিক্ষার্থীদে প্রতি আহবান জানান ওসি ছরোয়ার। পাঠদানকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম, এসআই মিজানুর রহমান মিশু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।