• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ১৭, ২০২২, ১১:১২ পূর্বাহ্ণ
গৌরনদীতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

গৌরনদী প্রতিনিধি \ ২০০৫ সালের ১৭ আগষ্ট সারাদেশে বিএনপি-জামাতের মদদে নিষিদ্ধ জঙ্গী সংগঠন জেএমবি’র একযোগে সিরিজ বোমা হামলার প্রতিবাদে বরিশালের গৌরনদীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে গৌরনদী উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠনের আয়োজনে বাসষ্ট্যানস্থ দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে প্রতিবাদ সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হারিছুর রহমান সহ অন্যান্যরা।