টেংরা ছমির মিয়ার দোকান থেকে যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব ইসকন্দর আলী ইছকই মিয়ার বাড়ীর পূর্ব সীমানা পর্যন্ত ৭৯৫ ফুট আর সি সি ঢালাই প্রায় এগারো লক্ষ টাকা ব্যয়ে ১৫ আগস্ট সোমবার সম্পন্ন হয়েছে।
টেংরা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোশাহিদ আলী, উপস্হিত সকলকে নিয়ে মোনাজাত শেষে
সকাল ৮টা ৩০মিনিটে ঢালাইর কাজের উদ্বোধন করেন। সেদিন রাত ৯টায় ঢালাই কাজ সম্পন্ন হয়েছে বলে জানাগেছে।
ঢালাই কাজটি উদ্বোধনী কালে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, অলংকারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, সম্মানিত মেহমান হিসাবে কাজ পরিদর্শন করেন অলংকারি ইউনিয়ন পরিষদের সাবেক দুইবারের চেয়ারম্যান মোঃ লিলু মিয়া ও অলংকারি ইউনিয়ন পরিষদের মহিলা সংরক্ষিত অত্র ওয়ার্ডের মেম্বার আমেনা বেগম।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্হিত ও কাজ পরিদর্শন করেন, টেংরা জামে মসজিদ পরিচালনা কমিটির অন্যতম সদস্য মুরব্বী রাজিউর রহমান সুফি মিয়া, টেংরা জামে মসজিদ পরিচালনা কমিটির অন্যতম সদস্য মুরব্বী হানিফ আলী,
অলংকারি ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার ও টেংরা জামে জামে মসজিদ পরিচালনা কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব আব্দুল মালিক আবুল মিয়া মেম্বার, লালাবাজার পরিচালনা কমিটির সাবেক ভাইসপ্রেসিডেন্ট হাজী আজাদ মিয়া, মুরব্বী হাজী বাবরু মিয়া, লালাবাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী মনির মিয়া, টেংরা ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউ’কের সেক্রেটারি জেনারেল আলহাজ্ব এবাদুর রহমান ছোটন মিয়া,
টেংরা প্রগতি যুব সংঘের
সাবেক সদস্য ও যুক্তরাজ্য প্রবাসী জামাল আহমদ, বাংলাদেশ ব্যাংক সিলেট ব্রাঞ্চের অন্যতম কর্মকর্তা আল জাহান, টেংরা জামে মসজিদ পরিচালনা কমিটির অন্যতম সদস্য প্রভাষক আব্দুর রুউফ আল নোমান, কন্ট্রাক্টর জাহিদ খাঁন, কন্ট্রাক্টর জাহেদুর রহমান, যুবনেতা আশরাফুল ইসলাম আসক মিয়া,
মুরব্বী সৈয়দ ফারুক মিয়া, কটাই মিয়া, টেংরা শাহী ঈদগা পরিচালনা কমিটির অন্যতম সদস্য আছকর আলী, লালাবাজারের বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ রানা মিয়া, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদ মিয়া,
কৃতি ফুটবলার ও সাবেক ছাত্রলীগ নেতা
সুমন আহমদ, লালাবাজারের বিশিষ্ট ব্যবসায়ী লিকন আহমদ,টেংরা জামে মসজিদের মুয়াজ্জিন আরব আলী,
টেংরা লতিফিয়া ইসলামী সুন্নি সমাজকল্যাণ সংস্হার সভাপতি শিপন আহমদ, লালাবাজারের ব্যবসায়ী মখলিছ আলী, আরজ আলী,
সৈয়দ আব্দুল কদ্দুছ, যুবনেতা শাহাদাৎ হোসেন, সেক মঈন উদ্দীন, সেক আলা উদ্দীন, এটিভির পরিচালক আলী হোসেন মোল্লা, টেংরা ক্রিকেট ক্লাবের সাবেক অধিনায়ক মুর্শেদুর রহমান,
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে
অলংকারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম রহেল বলেন, প্রবাসীরা এদেশের দুর্দিনের বন্ধু। যখনই এদেশের উপর কোনো বিপদ মুছিবত আসে তখনই প্রবাসীরা আমাদের পাশে এসে দাঁড়ান।
তিনি বলেন, প্রবাসীদের কাছে আমরা চিরঋণী। তিনি টেংরার প্রবাসীদেরকে ধন্যবাদ জানান, স্বদেশে মানবকল্যাণে অবদান রাখার জন্য এবং যুক্তরাজ্য প্রবাসী টেংরার এবাদুর রহমান ছোটন মিয়াকে অত্র রাস্হা ঢালাই কাজের উদ্যোগ গ্রহণ করার জন্য অলংকারি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে
তাকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।
জানাযায়, এই ঢালাইর কাজের উদ্যোগ গ্রহণ করেছেন যুক্তরাজ্য প্রবাসী টেংরা ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউ’কের সেক্রেটারি জেনারেল এবাদুর রহমান ছোটন মিয়া। ঢালাইর কাজে ব্যয় হয়েছে প্রায় এগারো লক্ষ টাকা কন্ট্রাক্টর জাহিদ খাঁন জানিয়েছেন।
টেংরা ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউ’কের সেক্রেটারি জেনারেল আলহাজ্ব এবাদুর রহমান ছোটন মিয়ার সাথে এই ঢালাই’র কাজে আর্থিক ভাবে অন্য কেউ সহযোগিতা করেছেন এ রিপোর্ট লেখা পর্যন্ত পরিস্কার কিছুই জানাযায়নি।
জানার জন্য অনেকবার চেষ্টা প্রচেষ্ঠা ও সময় নেওয়ার পরও পরিশেষে ব্যর্থ হয়েছে টেংরা বার্তা।
জানাযায়, ২০২০ সালে টেংরা ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউ’কের অর্থায়নে এই রাস্হার দক্ষিণের ছমির মিয়ার দোকান থেকে সৈয়দ রানা মিয়ার বাড়ীর সামনের পুকুরের পাড় পর্যন্ত দু’ ধারের রাস্হাটি পাকা দেওয়াল ভেঙে রাস্হাটি সংস্কার ও রাস্হাটি সম্প্রসারণ করতে প্রায় ১৭ লাখ টাকা ব্যয় হয়েছে একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে। রাস্হার ওই জায়গাটিতে যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ খছরু মিয়া মাটি ভরাটের জন্য তখন তার পক্ষ থেকে ৫০ হাজার টাকা দান করেছিলেন।
অনুসন্ধানে জানাগেছে, ২০২১ সালে ফেব্রুয়ারিতে রাস্হাটি সৈয়দ রানা মিয়ার পুকুরের পাড় থেকে যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ ইসকন্দর আলী ইছকই মিয়ার বাড়ীর পূর্ব সীমানা পযর্ন্ত রাস্হায়, টেংরা ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউ’কের ভাইসপ্রেসিডেন্ট বাশির আলী’র উদ্যোগে প্রায় ৮ লক্ষ টাকা ব্যয়ে গার্ড ওয়াল সহ মাটি ভরাটের কাজ সম্পন্ন হয়েছিল।
ওই মাটি ভরাট ও গার্ড ওয়াল নির্মাণে যে, সব পরিবার আর্থিক ভাবে সহযোগিতা করেছিলেন তারা হলেন,
যুক্তরাজ্য প্রবাসী বাশির আলী, আব্দুল মালিক আবুল মিয়া , যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ ইছকন্দর আলী ইছকই, মরহুম সৈয়দ আবুল কালাম, মরহুম সেক মছন আলী, সেক লুদু ও সেক রজাক আলীর পরিবার।
এদিকে গ্রামের দেশ বিদেশের কিছু অধিবাসীরা টেংরা বার্তার কাছে প্রকাশ
করেছেন, এরাস্হাটি পূর্ণতা অর্জনে টেংরা ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউ’কের সকল নেতৃবৃন্দ, টেংরা ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউ’কের সেক্রেটারি জেনারেল এবাদুর রহমান ছোটন মিয়া, টেংরা ডেভেলপমেন্ট
ট্রাস্ট ইউ’কের ভাইসপ্রেসিডেন্ট বাশির আলী, টেংরা গ্রামের সম্মানীত ৬জন (মনোনীত) মুরব্বী,
এবং রাস্হায় সার্বিক কাজে যারা টাকা
সময় ও বুদ্ধি এই সাদকায়ে জারিয়ার
কাজে শরিক হয়েছেন তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন।