• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সিরিজ বোমা হামলার প্রতিবাদে মেহেন্দিগঞ্জ আওয়ামী লীগের আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ১৭, ২০২২, ১৫:৩২ অপরাহ্ণ
সিরিজ বোমা হামলার প্রতিবাদে মেহেন্দিগঞ্জ আওয়ামী লীগের আলোচনা সভা

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি ঃ ২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে বিএনপি- জামায়াতের মদদপুষ্ট নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি কর্তৃক একযোগে ঘৃণ্য ও নারকীয় সিরিজ বোমা হামলার প্রতিবাদে আজ বুধবার রাতে মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু, সহ-সভাপতি সুভাষ চন্দ্র সরকার, বীর মুক্তিযোদ্ধা শাহে আলম বয়াতি, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি হারুন খন্দকার, উপজেলা যুবলীগের সভাপতি নাদিম মাহমুদ তালুকদার, উপজেলা যুগ্ম আহবায়ক সোহেল মোল্লা, সুমন ফরাজি, উপজেলা কৃষক লীগের সভাপতি ওহাব আলী, সাধারণ সম্পাদক রুহুল আমিন পলাশ, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মনির জমদ্দার, সাধারণ সম্পাদক বাবুল হাওলাদার, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলী আব্দুল্লাহ দোলন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাকিল সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।