• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধর সমাধিতে অ্যাটর্নী জেনারেলের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ১৮, ২০২২, ০৭:৫৮ পূর্বাহ্ণ
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধর সমাধিতে অ্যাটর্নী জেনারেলের শ্রদ্ধা

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : শোকের মাস আগস্টে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন অ্যাটর্নী জেনারেল এ.এম আমিন উদ্দিন ও অতিরিক্ত অ্যাটর্নী জেনারেল এস.এম মুনীর।

আজ বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুরে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুস্পস্তবর্ক অপর্ণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন তারা। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এসময় অতিরিক্ত অ্যাটর্নী জেনারেল শেখ মো: মোর্শেদ, মেহেদী হাসান চৌধুরীসহ ডেপুটি অ্যাটর্নী জেনারেল ও সহকারী অ্যাটর্নী জেনারেলসহ ২৫০জন আইন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এরআগে, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি নাজমুন আরা সুলতানা বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে দোয়া ও মোনাজাত করেন।

এসময় বিচারপতি জিনাত আরা, জেলা ও দায়রা জজ অমিত কুমার দে, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ শাহাদত হোসেন ভূইয়া উপস্থিত ছিলেন। #