• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাবুগঞ্জে রাশেদ খান মেনন হত্যা প্রচেষ্টা দিবস পালন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ১৮, ২০২২, ০৭:৪০ পূর্বাহ্ণ
বাবুগঞ্জে রাশেদ খান মেনন হত্যা প্রচেষ্টা দিবস পালন

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি জননেতা রাশেদ খান মেনন হত্যা প্রচেষ্টার ৩০তম বার্ষিকীতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি বাবুগঞ্জ উপজেলা কমিটির উদ্যোগে বিচারের দাবিতে বাবুগঞ্জ উপজেলা চত্তরে আজ (১৭ আগস্ট ২০২২) বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা নেতা বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক ফিরোজের সভাপতিত্বে, উপজেলা সাধারণ সম্পাদক মোঃ শাহিন হোসেন মোঃ শাহিন হোসেন এর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা সভাপতি নজরুল হক নীলু ,বক্তব্য রাখেন কন্ট্রোল কমিশন সদস্য ও জেলা নেতা অধ্যাপক বিশ্বজিত বাড়ৈ,টিএম শাহজাহান,অধ্যাপক মোতালেব হাওলাদার, মতিউর রহমান,যুব নেতা জামাল হোসেন,হাসানুজ্জামান পান্নু প্রমুখ।
বক্তারা ত্রিশ বছরেও মেনন হত্যা প্রচেষ্টার বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন,তারা দ্রুত সময়ে সসন্ত্রাসীদের গ্রেফতার করে বিচার সম্পন্ন করার দাবি জানান।
একই সাথে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করে বাজার নিয়ন্ত্রণের দাবি জানান পাশাপাশি কৃষকের সারের মূল্য বৃদ্ধির প্রচেষ্টার বিরোধিতা করে মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নেয়ার আহ্বান জানান।