• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জ জেলার ধর্মপাশায় বন্যার্ত চারশতাধিক মানুষজনের মাঝে ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ১৮, ২০২২, ১৬:০৩ অপরাহ্ণ
সুনামগঞ্জ জেলার ধর্মপাশায়  বন্যার্ত চারশতাধিক মানুষজনের মাঝে ফ্রি  চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

মোবারক হোসেন রুবেল, ধর্মপাশা প্রতিনিধি
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বাদশাগঞ্জ পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষে এ উপজেলার বন্যার্ত শিশু, নারী পুরুষসহ চার শতাধিক মানুষজনদের মধ্যে বিনামুল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে ওইদিন বিকেল তিনটা পর্যন্ত এই সেবা দেওয়া হয়। বাংলাদেশ মেডিকেল সোসাইটি নিউ সাউথ ওয়েলস অষ্ট্রেলিয়ার ব্যানারে উপজেলার সেলবরষ ইউনিয়নের উত্তরবীর গ্রামের বাসিন্দা ও ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. টিটো মিঞার পক্ষ থেকে বিনামুল্যে এই চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণের আয়োজন করা হয়।এই চিকিৎসা সেবা কার্যক্রমে দশজন চিকিৎসক অংশ নেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সেলবরষ ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন চৌধুরী, বাদশাগঞ্জ পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, সমাজ সেবক লিটু মিয়া, বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নূরে আলম সিদ্দিকী ,শফিকুর রহমান প্রমুখ।#