গৌরনদী প্রতিনিধি \ স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বরিশালের গৌরনদীতে মাসব্যাপী কর্মসূচী পালনের অংশ হিসেবে আগামী ২৮ আগষ্ট মাহিলাড়া ইউনিয়নে শোক দিবসের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে মাহিলাড়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে মাহিলাড়া ডিগ্রি কলেজ হলরুমে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আলমগীর হোসেন কবিরাজের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন গৌরনদী পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হারিছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন সহ অন্যান্যরা। সভায় উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।