• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রামনা ইউনিয়ন আওয়ামীলীগের আলোচন সভা, দোয়া ও গণভোজ।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ১৮, ২০২২, ০৭:৫৩ পূর্বাহ্ণ
রামনা ইউনিয়ন আওয়ামীলীগের আলোচন সভা, দোয়া ও গণভোজ।

মাসুদ রেজা ফয়সাল
বামনা(বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার বামনা উপজেলার ৩ নং রামনা ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার(১৮ আগষ্ট) সকাল ১০ ঘটিকায় রামনা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে শোক সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী সংসদ সদস্য প্রয়াত সাংসদ গোলাম সবুর টুলু এমপির সহ ধর্মিনী সুলতানা নাদিরা এমপি, বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় যুবলীগ প্রেসিডিয়াম সদস্য সুভাষ চন্দ্র হাওলাদার।
উপজেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাডভোকেট হারুন অর রশিদ এর সভাপতিত্বে বক্তব্য দেন, উপজেলা আওয়ামীলীগ সহসভাপতি মোশাররফ হোসেন জমাদ্দার, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সাব্বির ফেরদৌস তালুকদার, নজরুল ইসলাম জমাদ্দার, জসীম উদ্দিন পিন্টু, সাংগঠনিক সম্পাদক চৌধুরী কামরুজ্জামান সগীর, জাহাঙ্গীর হোসেন মোল্লা, রামনা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সত্ত্বার হাওলাদার, কেন্দ্রীয় ছাত্রলীগ সাবেক যুগ্মসাধারন সম্পাদক আসাদুজ্জামান নাদিম, বামনা উপজেলা যুবলীগ সভাপতি সাইফুল ইসলাম সারওয়ার, ছাত্রলীগ সভাপতি মোর্শেদ শাহরিয়া গোলদার প্রমুখ।
আলোচনা সভা শেষে প্রায় ৩ হাজার নেতাকর্মীদের মাঝে গনভোজ বিতরণ করা হয়।