• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

হিজলায় ৪ টি চোরাই গরু সহ চোর চক্রের ২ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ১৮, ২০২২, ১৪:১৮ অপরাহ্ণ
হিজলায় ৪ টি চোরাই গরু সহ চোর চক্রের ২ সদস্য আটক

হিজলা (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের হিজলায় ৪ টি চোরাই গরু সহ চোরচক্রের ২ সদস্য আটক করা হয়েছে।জানা যায় ১৭ই আগষ্ট গভীর রাতে হিজলা থানার পুলিশ উপজেলার হিজলা গৌরবদী ইউনিয়নের বিভিন্ন এলাকায় চোরাই গরুর আস্থানায় উদ্ধার অভিযান পরিচালনা করে।তখন ৪ টি চোরাই গরু সহ চোর চক্রের ২ সদস্যকে পুলিশ আটক করে।
আটককৃতরা হলেন হিজলা গৌরবদী ইউনিয়নের কাকুরিয়া গ্রামের মৃত স ছেলে হাসেম রাড়ী (৪৫) ও ককক ছেলে সাদ্দাম রাড়ী (২৫)।এ সময় চোর চক্রের সদস্য হাসেম রাড়ির বাড়ি থেকে দেশীয় ৪ টি ছেনা উদ্ধার করা হয়েছে।
হিজলা থানার উপ পরিদর্শক সোহাগ রানা জানায় গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত গভীর রাতে উপ পরিদর্শক সোহরাব হোসেন সহকারী উপ পরিদর্শক মিজানুর রহমান সহ একটি চৌকস দল নিয়ে চোরাই গরু উদ্ধার অভিযান পরিচালনা করে।পরে ২ চোর চক্রের সদস্যের বাড়ি থেকে ২ টি করে মোট ৪ টি চোরাই গরু উদ্ধার করা হয়েছে।
স্থানীয় নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান এই চক্রের সেলটারে রয়েছে অনেক জনপ্রতিনিধিরা এমনকি তারা ধরাছোঁয়ার বাইরে।
চোরদের তথ্য মতে চোর চক্র সিন্ডিকেটের প্রধান দুই ভাই সবুজ ও মজিবর বেপারীর বাড়িতে গেলে পুলিশের উপস্তিতি টের পেয়ে তারা পানিতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়।
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইউনুস মিয়া জানায় হিজলা গৌরবদী ইউনিয়নে গরু চোরচক্রটি খুবই শক্তিশালী র্দীঘদিন যাবৎ বিভিন্ন এলাকায় গরু চুরি করে আসছে।হিজলা থানা পুলিশ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও ৪ টি গরু সহ ২ জন চোরকে আটক করেছে।তাদের বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠানো হবে।