মাসুদ রেজা ফয়সাল
বামনা প্রতিনিধিঃ
বরগুনার বামনা উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ১৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় সরকারি সারওয়ারজান পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বামনা কালব সভাপতি মোশাররফ হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন, ডিরেক্টর কালব ঘ অঞ্চল মো. আব্দুল মান্নান লোটাস, বরগুনা জেলা ব্যবস্থাপক মো. জহিরুল ইসলাম, বামনা কালব সহ সভাপতি অঞ্জন চ্যাটার্জী, সদস্য কামাল হোসেনসহ কালব এর অধীনস্থ শিক্ষক ও কর্মচারী বৃন্দ।
অনুষ্ঠানে বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন বামনা কালব সাধারণ সম্পাদক আবুল হোসেন সুমন।