• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রাঙ্গাবালীতে দুই জেলে ট্রলারডুবি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ১৯, ২০২২, ০৭:৫৬ পূর্বাহ্ণ
রাঙ্গাবালীতে দুই জেলে ট্রলারডুবি

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই জেলে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার মৌডুবি সংলগ্ন রাবনাবাদ নদীতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, লঘুচাপের প্রভাবে বিকাল ৩ টার দিকে হঠাৎ ঝড়ো বাতাস শুরু হয়। এসময় রাবনাবাদ নদীতে মাছ ধরা অবস্থায় মৌডুবির নিজকাটা এলাকার সোহেল হাওলাদার এবং তার ভাই সুজন হাওলাদারের মালিকানাধীন ট্রলার দুটি ডুবে যায়। তখন দুইটি ট্রলারে ৫ জন করে মোট ১০ জন মাঝিমাল্লা ছিল।
প্রায় আধা ঘন্টা পর কেউ সাতার কেটে এবং কেউ অন্য জেলে ট্রলারের সাহায্যে তীরে পৌঁছায়। এরপরে জেলে ট্রলারের সাহায্যে ডুবে যাওয়া ট্রলার উদ্ধার করা হয়।
এ ঘটনার বিষয়টি বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টায় নিশ্চিত করেন ডুবে যাওয়া ট্রলারের মালিক সোহেল হাওলাদার ও সুজন হাওলাদার।