• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গলাচিপায় শোকাহত আগস্ট উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ১৯, ২০২২, ১২:৩০ অপরাহ্ণ
গলাচিপায় শোকাহত আগস্ট উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান

তারিখঃ ১৯ আগস্ট ২০২২

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর গলাচিপায় শোকাহত আগস্ট উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদাত বার্ষিকী শোকাহত আগস্ট উপলক্ষে শুক্রবার (১৯ আগস্ট) বেলা ১১ টায় উপজেলার চিকনিকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে এ অনুষ্ঠান পালিত হয়েছে। চিকনিকান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক সাজ্জাদ হোসেন রিয়াদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১৩ পটুয়াখালী-৩ গলাচিপা-দশমিনা আসনের জাতীয় সংসদ সদস্য এসএম শাহজাদা (এমপি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মু. সাহিন। আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা গোলাম মস্তফা টিটো, সহ-সভাপতি হাজী মজিবর রহমান, সহ-সভাপতি মো. রেজাউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক সরদার মো. শাহ আলম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অবনী রায় সহ উপজেলা আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগ ও উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অংগসংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।