• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে বাসের ধাক্কায় পিকআপ পানিতে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ১৯, ২০২২, ১২:২৮ অপরাহ্ণ
গৌরনদীতে বাসের ধাক্কায় পিকআপ পানিতে

গৌরনদী প্রতিনিধি \ যাত্রীবাহী বাসের ধাক্কায় মালামাল বোঝাই পিকআপ ছিটকে পরেছে পানিতে। এতে বাসের সাতজন যাত্রী আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুর পৌনে দুইটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী মদিনা ষ্ট্যান্ড এলাকায়। খবরপেয়ে আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা।
গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার বিপুল হোসেন জানান, আকিব পরিবহনের একটি বাস ওভারটেকিং করার সময় পিকআপ ভ্যানকে ধাক্কা দিলে পিকআপ ভ্যানটি ছিটকে রাস্তার পাশে পানিতে পরে যায় এবং বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে বাসের সাতজন বাস যাত্রী আহত হয়। আহতদের মধ্যে গুরুত্বর তিনজনকে শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।