• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আওয়ামীলীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হলে কোন অপশক্তি মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না…..তালুকদার মোঃ ইউনুস।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ২০, ২০২২, ১৪:০১ অপরাহ্ণ
আওয়ামীলীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হলে কোন অপশক্তি মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না…..তালুকদার মোঃ ইউনুস।

উজিরপুর প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামীলীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হলে কোন অপশক্তি মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না এ্যাড. তালুকদার মোঃ ইউনুস। এসময় তিনি সকল আওয়ামী লীগের নেতকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। উজিরপুরের বড়াকোঠা ইউনিয়ন আওয়ামীলীগের জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এ্যাড. তালুকদার মোঃ ইউনুস একথা বলেন।
২০ আগষ্ট আগষ্ট শনিবার বিকাল ৪ টায় বড়াকোঠা মাধ্যমিক বিদ্যালয়ের সভা কক্ষে বড়াকোঠা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি হারুন অর রশীদের সভাপতিত্বে ও সাধারণ মোঃ আমিরুল ইসলাম হেলালের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বরিশাল- ২ আসনের সংসদ সদস্য শাহে আলম, কেন্দ্রীয় আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আনিসুর রহমান, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার মীরা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম জামাল হোসেন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারি, উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অশোক কুমার হাওলাদার, বড়াকোঠা ইউপি চেয়ারম্যান এ্যাড. শহীদুল ইসলাম মৃধা, পৌর আওয়ামীলীগের সভাপতি তাপস রায়, উপজেলা ছাত্রলীগের সভাপতি অসীম ঘরামি প্রমুখ। সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগষ্টে নিহত সকলের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়েছে।