• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

হিজলায় প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ এর কমিটি গঠন।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ২০, ২০২২, ১৪:০২ অপরাহ্ণ

হিজলা প্রতিনিধিঃ বরিশালের হিজলা উপজেলায় বাংলাদেশ প্রাথমিক সহকারী
শিক্ষক সমাজ এর কমিটি গঠন সম্পন্ন হয়েছে।
জানাযায় বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ এর কেন্দ্রীয় কমিটি
নবগঠিত এ কমিটির ঘোষনা করে।গত ১৯ ে আগষ্ট উপজেলায় ৫৫ সদস্য বিশিষ্ট এ
কমিটি অনুমোদন করা হয়েছে।
কেন্দ্রীয় কমিটির সভাপতি অনিসুর রহমানের সাক্ষরিত এ কমিটিতে শ্রীপুর
সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকশাজাহান খান(লিটন) কে সভাপতি ও
মধ্য কোড়ালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফখর উদ্দিন কে
সাধারন সম্পাদক করা হয়।
নবগঠিত কমিটির সভাপতি ও সাধারন সম্পাদক বলেন সহকারী শিক্ষক সমাজ এর
কমিটি সকল শিক্ষকের প্রতিনিধিত্ব করবে।এ কমিটির মাধ্যমে অন্যন্য শিক্ষকদের
সহযোগিতায় পাশে থাকার প্রতিশ্রæতি ব্যক্ত করেন।কেন্দ্রীয় কমিটিকে ধন্যবাদ
দিয়ে বলেন সব সময় তাদের দিকনিদের্শনা মোতাবেক সকল শিক্ষকদের জন্য দাবী
আদায়ে লক্ষে কাজ করবো।