• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নলছিটিতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ২০, ২০২২, ১৮:৪৬ অপরাহ্ণ
নলছিটিতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

নলছিটি প্রতিনিধি:: ঝালকাঠির নলছিটিতে সুগন্ধা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ ।

শনিবার (২০ আগস্ট) রাত সাড়ে১১ টায় উপজেলার মগর ইউনিয়নের উত্তর মগর এলাকায় থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, রাতে ফোনে একজন থানায় খবর দেন- নদীতে একটি লাশ পড়ে আছে। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।লাশটি উলঙ্গ ও অর্ধগলিত অবস্থায় ছিলো।
নলছিটি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করতে নলছিটি থানা পুলিশ ঘটনাস্থলে এসেছি। ময়নাতদন্তের জন্য রাতেই ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হবে ।