• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গ্রেনেট হামলার প্রতিবাদে হিজলায় আওয়ামী লীগের দুই গ্রুপে পাল্টাপাল্টি কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ২১, ২০২২, ১৩:৩৬ অপরাহ্ণ

হিজলা প্রতিনিধি।। বরিশালের হিজলা উপজেলায় গ্রেনেড হামলার প্রতিবাদে আওয়ামী লীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি।

বিকাল পাঁচটায় উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের একাংশ স্থানীয় এমপি পংকজ নাথ অনুসারীরা উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেন ঢালী।

বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পন্ডিত শাহাবুদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক নাজমা বেগম, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আলতাব হোসেন, বড়জালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন রাড়ী, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক কাজী লিয়াকত হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সুলাইমান হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভা পরিচালনা করে উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।
২০০৪ সালের ২১ আগস্ট ভয়াল গ্রেনেড হামলায় তৎকালিন বিরোধী দলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেস্টা করে তাহার তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন বক্তারা। পরে গ্রেনেড হামলায় নিহতদের স্মরনে দোয়া মোনাযাত অনুষ্ঠিত হয়।

অপরদিকে বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ অনুসারীরা উপজেলা কৃষকলীগের আয়োজনে খুন্না বাজার আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষকলীগের সভাপতি গোলাম মহিউদ্দিন মিন্টু।

প্রধান অতিথির বক্তব্য রাখেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আবজালুল করিম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এনায়েত হোসেন হাওলাদার, মাস্টার ইসমাইল হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলতাব মাহামুদ দীপু সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় বক্তারা গ্রেনেড মেরে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেস্টা করে তাহার তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন বক্তারা। পরে গ্রেনেড হামলায় নিহতদের স্মরনে দোয়া মোনাযাত অনুষ্ঠিত হয়।
সভা পরিচালনা করেন উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক সৈয়দ মঞ্জুর মোরসেদ টিটু।