মাসুদ রেজা ফয়সাল
বামনা (বরগুনা) প্রতিনিধি
বরগুনার বামনা উপজেলা ছাত্রলীগ আয়োজিত
আজ সকাল ১১ ঘটিকায় ২১ আগস্ট মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার উপরে গ্রেনেড হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ১১০ বরগুনা ২ আসনের মাননীয় সংসদ সদস্য শওকত হাসানুর রহমান রিমন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বামনা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইতুল ইসলাম লিটু,বামনা উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোশারফ হোসেন জমাদার, সাংগঠনিক সম্পাদক ও বামনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এডভোকেট চৌধুরী কামরুজ্জামান ছগীর,বামনা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন পিন্ট, সাংগঠনিক সম্পাদক ও সাবেক জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর হোসেন মোল্লা,সহ আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ প্রতিবাদ সভার সভাপতি তো করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মোর্শেদ শাহরিয়ার গোলদার।