জি.এম রিপন,বানারীপাড়া
বানারীপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সরকারী ইউনিয়ন ইনস্টিটিউশন পাইলট মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই এ্যাসোশিয়েসন আয়োজিত তিন দিন ব্যাপী ‘ফ্রি’ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে বানারীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন পাইলট বিদ্যালয় কম্পাউন্ডে এ মেডিকেল ক্যাম্প’র সমাপনী অনুষ্ঠিত হয়। এর আগে বৃহস্পতিবার (১৮ আগষ্ট) সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় কম্পাউন্ডে এ মেডিকেল ক্যাম্পের উদ্ধোধন করেন বানারীপাড়া সরকারী ইউনিয়ন ইনস্টিটিউশন পাইলট মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই এ্যাসোশিয়েসনের সভাপতি ও বরিশাল-২ আসনের এমপি মো.শাহে আলম।
এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা বার্ডেম হাসপাতালের সিইও ডাক্তার মো.আব্দুর রশিদ, নৌবাহিনীর অবসর প্রাপ্ত ক্যাপ্টেন আব্দুর জব্বার, অবসর প্রাপ্ত ডাক্তার মো.আব্দুস সালাম, অবসর প্রাপ্ত ডাক্তার মো. জহুরুল হক মানিক, অবসর প্রাপ্ত ডাক্তার হাওয়া আক্তার জাহান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আমানুল্লা আল মামুন, সার্জারী বিশেষজ্ঞ ডক্তার সুফিয়ার রহমান, মেডিকেল অফিসার ডাক্তার মো.আশিকুর রহমানসহ বিভিন্ন রোগ বিশেষজ্ঞ একাধিক ডাক্তার, উপজেলা ওয়ার্কাস পর্টির সম্পাদক অধ্যাপক মন্টু লাল কুন্ডু, আওয়ামী লীগ নেতা আক্তার হোসেন মোল্লা, সুব্রত লাল কুন্ডু, অধ্যাপক জাকির হোসেন, মাস্টার হুরুল আমিন, ভাইস চেয়ারম্যান নুরুল হুদা তালুকদার প্রমূখ।