• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কাশিয়ানীতে হাইওয়ে পুলিশের সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ২১, ২০২২, ১৩:৪৩ অপরাহ্ণ
কাশিয়ানীতে হাইওয়ে পুলিশের সমাবেশ

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : মহাসড়কে চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, মাদক ও চোরাচালান নির্ম‚ল, দুর্ঘটনারোধে মহাসড়ক পুলিশের কমিউনিটি ও বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ক্যাম্প এ সমাবেশের আয়োজন করে।

আজ রবিবার (২১ আগস্ট) সকালে অনুষ্ঠিত কমিউনিটি ও বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথি ছিলেন হাইওয়ে পুলিশের মাদারীপুর জোনের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান।

ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু নাঈম মোহাম্মদ মোফাজ্জেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে কাশিয়ানী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান খাজা নেওয়াজ, কাশিয়ানী প্রেস ক্লাবের সম্পাদক নিজামুল আলম মোরাদ, কাশিয়ানী রির্পোটাস ফোরামের সভাপতি মিল্টন খান, শ্রমিক নেতা কবির হোসেন আবু সাইদ, কাজি মিঠু, আজাদ হোসেন বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে মটর শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। #