• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গ্রেনেড হামলার প্রতিবাদে উজিরপুরে আওয়ামীলীগের আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ২১, ২০২২, ১৩:৪০ অপরাহ্ণ
গ্রেনেড হামলার প্রতিবাদে উজিরপুরে আওয়ামীলীগের আলোচনা সভা

উজিরপুর প্রতিনিধিঃ
বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বোরোচিত ২১ আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদে ও নিহতদের স্মরণে উজিরপুর উপজেলা ও পৌর আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৪ টায় উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম জামাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারি, উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, সহ-সভাপতি অশোক কুমার হাওলাদার, এ্যাড. সালাউদ্দিন শিপু, হাকিম সেরনিয়াবাত, যুগ্ম সম্পাদক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক উত্তম কুমার হাওলাদার, পৌর আওয়ামীলীগের সভাপতি তাপস রায়, যুবলীগের সাধারণ সম্পাদক হেমায়েত উদ্দিন, শ্রমিকলীগের আহব্বায়ক আনোয়ার হোসেন খান, ছাত্রলীগের সভাপতি অসীম ঘরামি প্রমুখ। সভা শেষে ১৫ ও ২১ আগষ্টে নিহত সকলের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।