• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে সাতজনকে জেল ও জরিমানা।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ২১, ২০২২, ১৬:১৪ অপরাহ্ণ
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে   সাতজনকে জেল ও জরিমানা।

রিয়াজ শরীফ, বাকেরগঞ্জ ঃ
বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার পান্ডব নদী থেকে একাধিক সিন্ডেকেট দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাটি কেটে আসছে। উপজেলা প্রশাসন গোপন সংবাদের ভিত্তিতে ২১ আগস্ট বেলা ১০ঃ৩০ মিনিটে অভিযান চালায়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) আবুজর মো: ইজাজুল হক। অভিযানে নদীর চর কেটে অবৈধভাবে মাটি কাটায় চার জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অন্য তিনজকে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে পটুয়াখালী জেলার দুমকি উপজেলার চর গরবদী গ্রামের জাফর সিকদার এর পুত্র মোঃ কামরুল সিকদার(৪০), একই গ্রামের জালাল শেখ এর পুত্র লাল চাঁদ, জাফর সিকদার এর পুত্র রুবেল সিকদার কে বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করা হয়। এছাড়াও পটুয়াখালী জেলার বগা উপজেলার উত্তর রাজনগর গ্রামের নিশীকান্ত পাল পুত্র সন্তোষ পাল কে ০৩ মাস ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। এই বিষয়ে উপজেলা সহকারি কমিশনার (ভুমি) আবুজর মো: ইজাজুল হক জানান, চলমান অভিযান অব্যাহত থাকবে। অপরাধীদের হাত আইনের চেয়ে বড় নয় অতএব কোনো অপরাধিকে ছাড় দেয়া হবে না।